ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কোটালীপাড়ায় "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ১০:০৫ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ও আলোচনা সভা" অনুষ্ঠিত হয়েছে।  এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের আয়োজন করে কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

 কোটালিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার , উপজেলার বিএনপির সিনিয়ার সহ - সভাপতি ফায়েকুজ্জামান শেখ , কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,উপজেলা মৎস্য কর্মকর্তা জানাব শাহাজাহান সিরাজ,সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ। প্রকৌশলী শফিউল আযম, উপজেলা জামাতের সহ সভাপতি মিজানুর রহমান সেকেন্দার , গণঅধিকার পরিষদের সিনিয়র জুম্ম আহবায়ক জালাল দাডিয়া, পৌর জামাতের সাধারণ সম্পাদক আক্তার দডিয়া সহ আরো অনেক।

 এসময় বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে আহত রাজু তালুকদার,কোটালিপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কোটালিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ ।

অনুষ্ঠানের শুরুতে সমাজ গঠনে শপথ বাক্য পাঠ করা হয়। পরবর্তীতে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর